
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২৪০ টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার সহায়তা বিতরণ করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার অর্জুনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল বাসুদেবকোল ফকির মাঈন উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ২৪০ জন ভাঙ্গন কবলিতদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, অর্জুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন (দিলশাদ)।
প্রশাসনের পক্ষথেকে সামান্য খবার সহায়তা পেয়ে দুস্থদের মুখে স্বস্তি নেমে আসে। তারা বলেন, প্রতিবছর যমুনার ভাঙ্গনে আমরা বার বার ক্ষতিগ্রস্থ হই। ফসল নষ্ট হয়ে যায়, বার বার বাড়ি ঘর টানা টানি করতে হয়। এদিকে ভাঙ্গে ওদিক যাই, আবার সেদিকেও ভেঙ্গে যায়। অনেক সময় যত্নে গড়া বাড়িঘর নদীগর্ভে চলে যায়। সন্তান তূল্য গবাদি পশুও স্রোতের টানে ছেড়ে দিতে হয়। আমাদের মাঝে প্রশাসন দৃষ্টি রাখায় আমরা একটু আশার আলো দেখতে পেয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন বলেন, এই উপজেলায় সহকারী কমিশনার ভুমি হিসেবে মাত্র ২০ দিন যাবৎ আমি যোগদান করেছি। এর মধ্যে ভারপ্রাপ্ত ইউএনও এবং পৌর প্রশাসকের দ্বায়িত্ব পালন করতে হয়। তবুও এই ইউনিয়নে আমি দুই বার এসেছি। এই ইউনিয়নকে ভাঙ্গন কবলিত ইউনিয়ন বলা চলে। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও ভাঙ্গন কবলিত পরিবারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণরর একটা কর্মসূচি আছে। সেই কর্মসূচির আওতায় আজ এখানে ২৪০ টি পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা বিতরণ করা হয়। এটা খুবই নগন্য। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। ধাপে ধাপে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাব। প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে।
Leave a Reply