1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. shovonpress@gmail.com : swadeshbarta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান ভূঞাপুরে ফলদা জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত! তারুণ্যের উৎসব উপলক্ষে ভূঞাপুরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ করাতকলের মালিকদের জরিমানা ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে তৃণমূলের প্রিয়মুখ ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে টাঙ্গাইলে ১২টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের সাথে টুকুর মতবিনিময়

ভূঞাপুরে আলোচিত ডাকাতির ঘটনায় মূলহোতা স্বাধীন গ্রেফতার!

হাদি চকদার
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২৯ Time View

টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচিত ডাকাতির ঘটনার মূলহোতা রাসেল পারভেজ স্বাধীন কে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। আজ সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি ভাঙ্গারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি রাতে বাগবাড়ি গ্রামের মো. দুলাল মেম্বারের বাড়িতে ডাকাতি করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। ওই রাতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ১ লাখ টাকা, ১ ভরি স্বর্ণের চেইন, ৮ ভরি রুপা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ১৯ জানুয়ারি ভূক্তভোগী দুলাল ভূঞাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। পরে ডাকাতির সাথে সরাসরি সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে ঘটনার মূলহোতা বাগবাড়ি সেকান্দারের ছেলে স্বাধীনকে আজ সকালে গ্রেফতার করে থানা পুলিশ। ভুক্তভোগী দুলালের ছেলে বেনজির ইসলাম রেসি বলেন, খুবই ভয়ানক ভাবে ফিল্মি স্টাইলে আমাদের বাড়িতে ডাকাতি করে। পরে পুলিশ ৪জনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে মূলহোতা আমাদের এলাকার স্বাধীন মাষ্টার। ডাকাতির মামলা তোলার জন্য সে আমাদের কে ফোনে হুমকি দিত প্রতিনিয়ত। পরে আজকে স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই। থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, এই ঘটনায় জরিত ৪ জনকে এর আগে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। তাদের দেয়া তথ্য মতে ঘটনার মূল হোতা স্বাধীন মাষ্টার কে আজ সকালে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com