1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. shovonpress@gmail.com : swadeshbarta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান ভূঞাপুরে ফলদা জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত! তারুণ্যের উৎসব উপলক্ষে ভূঞাপুরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ করাতকলের মালিকদের জরিমানা ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে তৃণমূলের প্রিয়মুখ ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে টাঙ্গাইলে ১২টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের সাথে টুকুর মতবিনিময়

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু

সাজেদুল ইসলাম
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৫ Time View

সাজেদুল ইসলাম /টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল জলিল (৮০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ভূঞাপুর পৌর এলাকার টেঁপিবাড়ি গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০ টার দিকে আব্দুল জলিল ধান ক্ষেতে সার দিতে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ আপ ময়মনসিংহ মেইল ট্রেনটি টেঁপিবাড়ি এলাকায় পৌঁছলে ট্রেনেটির নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com