1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. shovonpress@gmail.com : swadeshbarta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
Title :
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান ভূঞাপুরে ফলদা জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত! তারুণ্যের উৎসব উপলক্ষে ভূঞাপুরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ করাতকলের মালিকদের জরিমানা ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে তৃণমূলের প্রিয়মুখ ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে টাঙ্গাইলে ১২টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের সাথে টুকুর মতবিনিময়

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান

সাজেদুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ Time View
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকেই প্রশ্ন করেন- নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা? সকল রাজনৈতিক দল নির্বাচনে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে এবং সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সূদৃঢ় আছে। তাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাসাইল-সখীপুরসহ দেশবাসী ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী দিয়েছে। এর বাইরে যে ৬৩টি আসন এখনো বাকি আছে তার মধ্যে বেশ কিছু আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছু আসন তাদের জন্য- যারা আমাদের সাথে রাজনীতিতে রাজপথে ছিলেন। সমমনা দলগুলোর সাথে আলোচনা হচ্ছে তাদের জন্য আমরা বরাদ্দ রাখবো। আমরা বলেছি আগামি দিনে নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার করবো। কাজেই সকলকেই আমরা ‘একোমোডেট’ করতে চাই- সেটা রাজনীতিতে, নির্বাচনে এবং সরকারে।

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ পিন্টু, হাবলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিউলি হাসান, ফুলকী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া ইসলম ঝিনুক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com